নিরাপত্তা টিপস
ঢাকার রাস্তায় চলাফেরায় ছোট কিছু অভ্যাস বড় ক্ষতি থেকে বাঁচাতে পারে।
- ৯৯৯জাতীয় জরুরি সেবা (পুলিশ, ফায়ার, অ্যাম্বুলেন্স)
- ১০৯নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ হেল্পলাইন
- ৩৩৩সরকারি তথ্য ও সেবা
থানার ফোন নম্বর
থানা বা এলাকার নাম লিখে খুঁজুন, অথবা আপনার কাছের থানা দেখুন।
৫০ টি থানা
উত্তরখান থানা
উত্তরা পশ্চিম থানা
উত্তরা পূর্ব থানা
ওয়ারী থানা
কদমতলী থানা
কলাবাগান থানা
কাফরুল থানা
কামরাঙ্গীরচর থানা
কোতোয়ালী থানা
ক্যান্টনমেন্ট থানা
খিলক্ষেত থানা
খিলগাঁও থানা
গুলশান থানা
গেন্ডারিয়া থানা
চকবাজার থানা
ডেমরা থানা
তুরাগ থানা
তেজগাঁও থানা
তেজগাঁও শিল্পাঞ্চল থানা
দক্ষিণখান থানা
দারুস সালাম থানা
ধানমন্ডি থানা
নিউমার্কেট থানা
পল্টন থানা
পল্লবী থানা
বংশাল থানা
বনানী থানা
বাড্ডা থানা
বিমানবন্দর থানা
ভাটারা থানা
ভাষানটেক থানা
মতিঝিল থানা
মিরপুর মডেল থানা
মুগদা থানা
মোহাম্মদপুর থানা
যাত্রাবাড়ী থানা
রমনা থানা
রামপুরা থানা
রূপনগর থানা
লালবাগ থানা
শাহ আলী থানা
শাহজাহানপুর থানা
শাহবাগ থানা
শেরেবাংলা নগর থানা
শ্যামপুর থানা
সবুজবাগ থানা
সূত্রাপুর থানা
হাজারীবাগ থানা
হাতিরঝিল থানা
ডিএমপি কন্ট্রোল রুম: ০১৩২০-০৫১৯৯৮
সূত্র: ঢাকা মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল টেলিফোন ডিরেক্টরি। নম্বর বদলাতে পারে; জরুরি অবস্থায় ৯৯৯ সবচেয়ে নির্ভরযোগ্য।
নিরাপদ থাকার টিপস
রিকশা ও সিএনজিতে
- ব্যাগ কোলের ওপর, রাস্তার উল্টো পাশে রাখুন; হাতলে ঝুলিয়ে রাখবেন না।
- মোবাইল হাতে নিয়ে রাস্তার দিকে বসে কথা বলবেন না, মোটরসাইকেল থেকে টান দেওয়ার ঘটনা বেশি ঘটে।
- সিএনজির দরজার লক ও গ্রিল ঠিক আছে কিনা উঠার আগে দেখে নিন।
বাসে ও ভিড়ে
- মানিব্যাগ সামনের পকেটে বা চেইন-লাগানো ব্যাগে রাখুন।
- গুলিস্তান, ফার্মগেট, সায়েদাবাদের মতো ভিড়ের জায়গায় ফোন বের করা এড়িয়ে চলুন।
- অচেনা কারও দেওয়া খাবার, পানি বা পান খাবেন না; অজ্ঞান পার্টির ঘটনা এভাবেই ঘটে।
রাতে হাঁটার সময়
- আলোকিত, লোকজন আছে এমন রাস্তা দিয়ে চলুন; ফ্লাইওভারের নিচ ও নির্জন গলি এড়িয়ে চলুন।
- গয়না ও দামি ঘড়ি ঢেকে রাখুন।
- পরিবারের কাউকে লাইভ লোকেশন শেয়ার করুন।
ঘটনা ঘটলে
- জীবন আগে, জিনিস পরে। অস্ত্র দেখালে বাধা দেবেন না।
- সঙ্গে সঙ্গে ৯৯৯-এ কল করুন।
- মোবাইল হারালে অপারেটরকে জানিয়ে সিম বন্ধ করুন এবং বিকাশ/নগদ অ্যাকাউন্ট লক করুন।
- নিকটস্থ থানায় জিডি বা মামলা করুন; ফোনের IMEI নম্বর সঙ্গে রাখুন।