গোপনীয়তা নীতি
সর্বশেষ হালনাগাদ: অক্টোবর ২০২৬
আমরা যা সংগ্রহ করি
ঘটনার জায়গা (অক্ষাংশ-দ্রাঘিমাংশ), তারিখ, সময়, এলাকা, থানা, পোস্ট কোড, ঘটনার ধরন এবং আপনি চাইলে একটি সংক্ষিপ্ত বর্ণনা। এর বাইরে কিছু নয়।
আমরা যা সংগ্রহ করি না
নাম, ফোন নম্বর, এনআইডি নম্বর, ইমেইল, ছবি, ভিডিও বা অ্যাকাউন্ট। বর্ণনায় ফোন নম্বর বা এনআইডির মতো তথ্য থাকলে রিপোর্ট জমা নেওয়া হয় না।
স্প্যাম ঠেকাতে
অপব্যবহার রুখতে আপনার আইপি ঠিকানা ও ব্রাউজারের তথ্য থেকে একটি একমুখী কোড (হ্যাশ) তৈরি করা হয়, যা প্রতিদিন বদলায়। এ থেকে আইপি ঠিকানা আবার বের করা সম্ভব নয়, এবং আসল আইপি কোথাও সংরক্ষণ করা হয় না। এ ছাড়া Google reCAPTCHA ব্যবহার করা হয়, যার নিজস্ব গোপনীয়তা নীতি প্রযোজ্য।
অবস্থান
‘আমার বর্তমান অবস্থান’ বোতাম চাপলে শুধু পিন বসাতে ফোনের অবস্থান ব্যবহার হয়। আপনি জমা না দিলে কিছুই সার্ভারে যায় না।
তথ্য যেভাবে দেখানো হয়
রিপোর্টগুলো সবার জন্য ম্যাপে ও পরিসংখ্যানে দেখা যায়। মডারেটররা আপত্তিকর, ভুয়া বা ব্যক্তিগত তথ্যযুক্ত রিপোর্ট লুকাতে বা মুছতে পারেন।
কুকি
শুধু ভাষা মনে রাখার জন্য একটি কুকি ব্যবহার হয়। কোনো বিজ্ঞাপন বা ট্র্যাকিং কুকি নেই।
যোগাযোগ
কোনো রিপোর্ট সরানোর অনুরোধ বা প্রশ্ন থাকলে যোগাযোগ পেজ ব্যবহার করুন।